দিনদুপুরে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি
দি নিউজ লায়ন; দিনদুপুরে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটলো। ঘটনাটি ঘটে ভাতার থানার বলগোনা এলাকায়। শনিবার ভাতারের বলগোনা বাজারের এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসিন্দারা। বাড়ির মালিক অশোক কুমার দে জানান, আমার বলগোনা বাজারে দশকর্মা দোকান রয়েছে। প্রতিদিনের মত আজও সকালে ব্যবসায়িক প্রতিষ্ঠান আমি যাই।
আজ সকাল ন'টার সময় আমার বাড়িতে মুখ ঢাকা দেওয়া অবস্থায় এক দুষ্কৃতী প্রবেশ করে এবং আমার বৃদ্ধা শাশুড়ি মা ওরম্বা বিশ্বাসকে গলায় ছুরি লাগিয়ে আলমারি খুলতে বলে। শাশুড়ি মায়ের চিৎকার শুনে আমার স্ত্রী কল্পনা দেবী দোতলা বাড়ির উপরে ছুটে যায় । সেই সময় ওই দুষ্কৃতী আমার স্ত্রীকেও গলায় ছুরি লাগিয়ে আলমারি খুলতে বলে। প্রাণের ভয়ে আমার স্ত্রী আলমারি খুলে দেয়। আলমারি থেকে নগদ ৪৫ হাজার টাকা এবং ঠাকুরের ১৩ ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয়। এরপর ভাতার থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment